Monday, July 20, 2026
spot_img
Home শেরপুর আবাসিক ভবনে মিলল ১৮ হাজার লিটার জ্বালানি তেল

আবাসিক ভবনে মিলল ১৮ হাজার লিটার জ্বালানি তেল

37
media image
ছবি

অনলাইন ডেস্ক : শেরপুর শহরের একটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্স এর মালিক তাপস নন্দীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। একইসঙ্গে ভবন থেকে তেল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি একদিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোয়ালপট্টি এলাকায় দুই ঘণ্টার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভবনের নিচতলায় রাখা ট্যাংকে ১৮,০৫৮ লিটার ডিজেল পাওয়া যায়। তবে সূত্র জানায়, ভবনের নিচতলায় মোট প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুতের সক্ষমতা ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরিয়ে না নিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল অবৈধভাবে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here