Monday, July 20, 2026
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে অনুমোদনহীন মায়ান জেনারেল হাসপাতাল সিলগালা

নালিতাবাড়ীতে অনুমোদনহীন মায়ান জেনারেল হাসপাতাল সিলগালা

43
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, হাসপাতালটি প্রায় দুই মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান করে আসছিল। এমনকি সেখানে অপারেশন কার্যক্রমও পরিচালিত হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করে সিলগালা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here