Wednesday, May 13, 2026
spot_img
Home শেরপুর ঝিনাইগাতীতে বাঁধ সংস্কার না হওয়ায় বন্যার শঙ্কা

ঝিনাইগাতীতে বাঁধ সংস্কার না হওয়ায় বন্যার শঙ্কা

9

ঝিনাইগাতীতে বাঁধ সংস্কার না হওয়ায় বন্যার শঙ্কা

media image
ছবি

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজপাড় এলাকা থেকে ভূমি অফিস হয়ে ছামিউল হাজির বাড়ি পর্যন্ত শহর রক্ষা বাঁধটির গত কয়েক বছর ধরে মাটি ভরাট বা সংস্কারের কাজ হয়নি। ফলে বাঁধটি এখন খানাখন্দে ভরা এবং অনেক জায়গায় নিচু হয়ে গেছে। এতে করে সামান্য পানি বৃদ্ধি পেলেই নদীর পানি উপচে বাজার ও বসতবাড়িতে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে মহারশি নদীতে পানি বাড়লে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তখন শত শত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

এদিকে নদীর পূর্বপাড়ে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ নির্মাণ করা হলেও পশ্চিম পাশের শহর রক্ষা বাঁধটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এতে করে অসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিবছর বন্যার সময় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তবে টেকসই সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ যেমন বাঁধ সংস্কার, নদী খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন বাস্তবে দেখা যায় না।

একাধিক ব্যবসায়ী ও বাসিন্দা গণমাধ্যমকে বলেন, “প্রতিবছরই বন্যার ক্ষতি হয়, কিন্তু স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। বাঁধটি এখনই মেরামত না করলে এবারের বর্ষায় বড় ধরনের বিপর্যয় হতে পারে।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

 

তারা দ্রুত শহর রক্ষা বাঁধে মাটি ভরাট ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন। তাদের মতে, বন্যা আসার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে পুরো অঞ্চলকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here