শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

3

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ১৫ পিস ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক ইমরান হোসেন মিল্লাত শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের মো. লাল মিয়ার ছেলে।

শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। গত রবিবার (৩ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তার পিতার হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে সোমবার (৪ মে) দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর আদালতে পাঠানো হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here