শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

3

সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের লোকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬) এবং একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানিতে সৃষ্ট একটি ডোবায় কলাগাছের ভেলা নিয়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে যায় এবং ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় ডোবার পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ জামাল। তিনি বলেন, “এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই গ্রামের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here