ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ঈদুল আযহা উপলক্ষে যাত্রীবাহী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
লোকাল বাস শেরপুর টু ঝিনাইগাতী ২০ টাকার স্থলে ৪০ টাকা, সিএনজি ৪০ টাকার ভাড়া ৭০ থেকে ৮০ টাকা করে নেয়া হচ্ছে। ঝিনাইগাতী টু ঢাকা ৫০০ টাকার স্থলে ৭০০ থেকে ৮০০ টাকা করে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।
মঙ্গলবার সকাল থেকে এমনি চিত্র দেখা গেছে বাস কাউন্টারগুলোতে। নাম না বলার শর্থে যাত্রীরা জানান ঈদ শেষ হয়েছে আজও এভাবে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে দেখার যেন কেউ নেই।
জনস্বার্থে উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক অভিযান পরিচালনা করলেও তা জনস্বার্থে কোন কাজে আসছে না।
অভিযানে কোঠার পদক্ষেপ না থাকা ও নিয়ন্ত্রণ না করার ফলে জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে অরাজকতা থেকে নিয়ন্ত্রণ করতে শেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা।





