Tuesday, December 9, 2025
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

3
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশ নেন।

প্রদর্শনীতে ২০টি স্টলে দেশি-বিদেশি গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, গাড়ল, পাখি, ডিমসহ নানা ধরনের গৃহপালিত প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে খামারিদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হাসান সাগর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবির, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here