Tuesday, December 9, 2025
spot_img
Home শেরপুর ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রাণী প্রদর্শনী মেলা

ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রাণী প্রদর্শনী মেলা

3
media image
ছবি

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার সকালেই উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। সারা দেশের ন্যায় উপজেলা কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা শান্তির পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

প্রদর্শনী মেলায় উপজেলার খামারিরা পাখি, গরু, ছাগল, মহিষ, রাজহাঁস, খরগোশসহ বিভিন্ন উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন। এছাড়া প্রাণীর খাদ্য ও ঔষধসহ ৩০টি স্টল মেলায় স্থান পায়। সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে বিচারক মন্ডলীর মাধ্যমে সেরা স্টল নির্বাচিত করে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। স্টল পরিদর্শন করে অতিথিরা সন্তুষ্টি প্রকাশ করেন।

পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ, টি, এম ফয়জুর রাজ্জাক আকন্দর এর সভাপতিত্বে দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, ওসি আল আমিন, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান সহ স্থানীয় খামারিরা। সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী, সূশীল সমাজের প্রতিনিধি, খামারি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here