
নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আদর্শ ক্লাব প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের আয়োজন করে আদর্শ সমবায় সংগঠন, এবং ক্লাবের সেক্রেটারি আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, আব্দুল মান্নান সোহেল, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল, সেতু দত্ত, শফিকুল আলম, এবং উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবু সাঈদ ইমন প্রমুখ।
ফাইনাল ম্যাচে আবির টাইটান্স মুখোমুখি হয় রাকিব ফোর্স দলের। জমজমাট খেলার পর বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ক্রীড়াবিদ, সাংবাদিক ও স্থানীয় ফুটবলপ্রেমী শত শত দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোলাম কিবরিয়া ভিপির পৃষ্ঠপোষকতায় গত ৫ সেপ্টেম্বর উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শালমারা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের আসরে মোট ৫টি দল অংশ নেয়।

