Tuesday, June 9, 2026
spot_img
Home শেরপুর ঝিনাইগাতীতে রাতের আধারে শীতার্তদের কম্বল বিতরণ

ঝিনাইগাতীতে রাতের আধারে শীতার্তদের কম্বল বিতরণ

37
media image
ছবি

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছেন।

উপজেলার ৭টি ইউনিয়নে এই শীতনিবারণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। সিমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি অঞ্চলে তীব্র শীতের প্রকোপ দেখা দিয়েছে। সুর্যের আলো দেখা না যাওয়ায় অসহায় ও দরিদ্র মানুষরা শীতে কষ্টে দিন কাটাচ্ছেন।

এই পরিস্থিতি বিবেচনায় ইউএনও আশরাফুল আলম রাসেল সরকারি বরাদ্ধকৃত কম্বল নিয়ে রাতে গ্রামে গ্রামে বের হয়ে, শীতার্ত মানুষদের বাড়ি খুঁজে বের করে সরাসরি তাদের হাতে কম্বল তুলে দিয়েছেন। এই মানবিক উদ্যোগে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here