Thursday, January 15, 2026
spot_img
Home খেলাধুলা নালিতাবাড়ী চ্যাম্পিয়নস লীগের ফাইনালে দক্ষিণ বাজার ওরিয়র্সের জয়

নালিতাবাড়ী চ্যাম্পিয়নস লীগের ফাইনালে দক্ষিণ বাজার ওরিয়র্সের জয়

4
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুর-২ (নালিতাবাড়ী–নকলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়ার পৃষ্ঠপোষকতায় নালিতাবাড়ী চ্যাম্পিয়নস লীগের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার সরকারি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ বাজার ওরিয়র্স ও নবরূপী একাদশ।

টসে জিতে দক্ষিণ বাজার ওরিয়র্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নবরূপী একাদশ নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে।

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ বাজার ওরিয়র্স। তবে সংকটময় সময়ে অধিনায়ক শ্রাবণ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান সিয়ামের দৃঢ় ও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি ঘুরে দাঁড়ায়। তাদের গুরুত্বপূর্ণ জুটির ওপর ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ বাজার ওরিয়র্স।

ম্যাচজুড়ে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

খেলা শেষে আনন্দঘন পরিবেশে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here