Friday, February 13, 2026
spot_img
Home শেরপুর শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

12

 

media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর নির্ধারিত তারিখের আগেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসংবলিত পোস্টার লাগিয়ে প্রচারণা চালান। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ (৩) (বি) ধারা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন।

এ কারণে তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হবে না,সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

]এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস বলেন, একটি চিঠি অফিসে এসেছে বলে জানতে পেরেছি। তবে এখনো সেটি খুলে দেখিনি।

অন্যদিকে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ আসনের এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর জবাব পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here