Friday, February 13, 2026
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির অপরাধে জরিমানা

নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির অপরাধে জরিমানা

9
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৫ টি ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ফার্মেসীতে অভিযান চালিয়ে ওই ৫ টি ফার্মেসি মালিককে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষুধ পাওয়ার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে ফার্মেসী মালিক মামুন মিয়াকে ১ হাজার টাকা, মনিরুজ্জামানকে ১৬ হাজার টাকা, আলতাফ হোসেনকে ৬ হাজার টাকা, রেজাউল হককে ৩ হাজার টাকা ও আরিফুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন, শেরপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো: জাহিদুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here