Friday, March 6, 2026
spot_img
Home রাজনীতি রমজানকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

রমজানকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

7
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান—এই স্লোগানে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নালিতাবাড়ী উপজেলা শাখা।

রমজানের পবিত্রতা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নালিতাবাড়ী উত্তর বাজার শহীদ মিনার মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এ র‍্যালির মূল উদ্দেশ্য।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া (ভিপি)।

এছাড়া উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়েরসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here