Thursday, March 5, 2026
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নালিতাবাড়ীতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

8
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে নালিতাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেসক্লাব নালিতাবাড়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ পৃথকভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সংগীতের মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

মহান একুশের চেতনায় ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here