
ছবি
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে রেললাইনে বসে রোদ পোহানোর সময় মোঃ কোরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে প্রাণ হারান। দুর্ঘটনা শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনে ঘটে।
নিহত কোরমান আলী উপজেলার বাঘাডোবা এলাকার বাসিন্দা এবং মৃত আহাল আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে বসে রোদ পোহাতেন। সকালে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রেললাইনের পাশে বসে রোদ পোহানোর সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

