
নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে গড়কান্দা দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

