
নালিতাবাড়ী প্রতিনিধি: নালিতাবাড়ী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সমশ্চূড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম।
সোমবার (০৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাহজাহালসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই কার্যক্রম শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মোঃ ছাইফুল ইসলামকে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ অর্জন নালিতাবাড়ীর শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার মানোন্নয়নে আরও অনুপ্রেরণা জোগাবে।

