
নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করে উপজেলা ও শহর বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনসমূহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম এ রায়হান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এসময় উপজেলা বিএনপি, শহর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

