Saturday, April 11, 2026
spot_img
Home রাজনীতি নকলায় নবনির্বাচিত এমপির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নকলায় নবনির্বাচিত এমপির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

17
media image
ছবি

নিজস্ব প্রতিবেদক : শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার রাতে নকলা পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় খাদ্য গুদাম সংলগ্ন এমপির নিজ বাসভবনে গিয়ে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে প্রতিনিধিদল শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে এমপি ফাহিম চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বৈষম্যমুক্ত দেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে সবার ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরলে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়। সঠিক ও তথ্যনির্ভর প্রতিবেদন দুর্নীতিসহ নানা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের পক্ষ থেকে নিরপেক্ষ সাংবাদিকতা নিয়ে আত্মসমালোচনার প্রসঙ্গ উঠলে নবনির্বাচিত এমপি বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, তবে পেশাগত দায়িত্ব পালনে তা প্রভাব ফেলতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদই গণমাধ্যমের শক্তি।

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, জনদাবি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, শফিউল আলম লাভলু, রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দফতর সম্পাদক মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, হেলাল উদ্দিন বাবু ও সাংবাদিক মামুন মিয়া।

এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া, সহযোগী সদস্য হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here