Friday, April 10, 2026
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

নালিতাবাড়ীতে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

11
media image
ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের তথ্য পেয়ে উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন ও এসআই রাসেল রৌহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চাটকিয়া এলাকায় অবস্থান নেয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় করে আনা পাঁচটি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই পাঁচটি বস্তা থেকে মোট ৮৬ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here